কামরুজ্জামান অন্তর, শালিখা মাগুরাঃ মাগুরার শালিখায় ১০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।০৫/০৯/২০২৩ ইং তারিখে দুপুর ২ঃ১০টায় উপজেলার তিলখড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ এস আই লিটন এর নেতৃত্বে একটি সঙ্গীও পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১০ বোতল ফেনসিডিল সহ আসামীকে আটক করতে সক্ষম হয় বলে জানান এ এস আই লিটন।মামলার এজাহার সুত্রে জানা যায় আসামীর নাম তরিকুল ইসলাম(৩৩)পিং রবিউল ইসলাম,সাং পুকুরিয়া,থানাঃ বাঘারপাড়া জেলাঃ যশোর।আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে যার নং০৫।
আসামী তরিকুল ইসলাম(৩৩) কে ০৬/৯/২০২৩ ইং তারিখে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান এ এস আই লিটন। আসামীর কাছে থাকা ১৫০ সিসির ইয়ামাহা ফেজার মটর সাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com