ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শিক্ষাকে এগিয়ে নিতে এবং মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দে নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবুল হাসেম । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ এলাকার প্রায় অর্ধশত মায়েরা অংশ গ্রহণ করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
সমাবেশে বক্তারা বলেন, সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহকারী শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com