সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলম শেখের সার্বিক তত্ত্বাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ২ টায় শৌলদাহ-বাকপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাহিদ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া।
বিশেষ অতথি ছিলেন ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, সাবেক ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ইদ্রিস আলী মোল্লা, মোজাফ্ফর হোসেন খান প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব কাজী, ইউপি সদস্য সমশের শিকদার, ওয়ার্ড যুবলীগের সভাপতি শিমুল মিকদার, সাধারণ সম্পাদক জুয়েল শেখসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগসহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com