ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় আন্তর্জাতিক গুম দিবস পালন করেছে জেলা বিএনপি। বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌন ১টার দিকে দিবসটি উপলক্ষ্যে দলীয় কার্যালয় থেকে মুখে কালো কাপড় বেধে ও কালো পতাকা নিয়ে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।
‘গুম করে আন্দোলন বন্ধ করা যাবে না’ এই স্লোগানে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি,র নিজস্ব কার্যলায় চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভার পর শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক,অন্যন্নদের মধ্য বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুননবী টিটুল,সহ সভাপতি শহীদুজ্জামান শহিদ,মোর্শেদ হাবীব সোহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আঃ সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মৌদুদ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোশফেকুর রহমান রিপন,জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জীমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com