পবিত্র ওমরাহ হজ্ব পালনে সৌদিআরবের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিঃ মদিনা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছলেন ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রুপকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা,শিক্ষাবান্ধব জননেতা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয় এবং প্রিয়নেতার সহধর্মিনী তিতাস পাড়ের মহীয়সী নারী, মাউশির সাবেক মহাপরিচালক-গ্রেড-১ দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন মহোদয়।
এ সময় র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী কে ফুলের শুভেচ্ছা জানান মদিনাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল জনাব নাজমুল হক, মদিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান পলাশ, প্রধান উপদেষ্টা রিপোর্টার্স এসোসিয়েশন অফ সৌদি আরব পশ্চিমাঞ্চলের সম্মানিত সভাপতি, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার, জনাব এম ওয়াই আলাউদ্দিন, উপদেষ্টা মুজিবর রহমান, উপদেষ্টা, ইমরান চৌধুরী, সহ সভাপতি শাহিন আহমেদ, আবদুল হান্নান মোসাফির, শামিম আহমেদ,সাইফুল ইসলাম,ফয়সাল আহমেদ সহ স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com