সাগর মন্ডল, চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী দাখিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পবিত্র কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় মাদ্রাসা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি শেখ কেরামত আলীর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিসুর রহমান, সহ-সুপার মাওলানা জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com