মিয়ানমারে মূল্যবান পাথর খনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।
মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।
প্রচণ্ড বৃষ্টির কারণে মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। এর জেরেই দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রবিবার ভূমিধসের ঘটনা ঘটে।
মিয়ানমারে পাথরের খনি একটি লাভজনক ব্যবসা। কিন্তু অনিয়ন্ত্রিত এই খাতে ২০২০ সালের ভূমিধসের পর একই এলাকায় ১৭০টিরও বেশি প্রাণহানিসহ ঘন ঘন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, খনি খননের কারণে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির বিশাল স্তূপটি তীব্র বৃষ্টিপাতের ফলে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।
জানা গেছে, বর্ষাকালে খনির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভূমিধসে হতাহত কাদা থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় নিয়ম ভেঙে কাজ করছিলেন। সূত্র: সিজিটিএন, ভয়েস অব আমেরিকা
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com