অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে দুই ফিলিস্তিনি হয়েছে। বিগত কয়েক মাসের মধ্যে জেরিকো এলাকায় এটি ছিল তাদের বড় ধরনের অভিযান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ ভোরে জেরিকোতে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৬ বছর বয়সী কুসে ওমর সুলেমান আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সী মোহাম্মাদ রিবি এনজুমকে বুকে গুলি করে।
এএফপি’র পক্ষ থেকে এ অভিযানের ব্যাপারে জানতে ইসরাইলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোন সাড়া দেয়নি।
প্রাচীন নগরী জেরিকোতে গত ১ মে’র পর এটি ছিল প্রথম ব্যাপক অভিযান।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিসংসতা বেড়ে গেছে। ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর দখল করে আছে।
চলতি বছরের এ পর্যন্ত জেরিকোতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ২১৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের মধ্যে সংঘর্ষে ২৮ জন ইসরাইলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com