আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এঁর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ১৩/০৮/২০২৩ তারিখ রাত্র ১১.০০ ঘটিকার সময় রূপসা থানাধীন ৩ নং নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তার মোড়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর ল্যাম্প পোস্টের নিচ থেকে আসামী ১। মোঃ সাহেদ হোসেন শেখ (৩২), পিতা- মোঃ ইকবাল হোসেন শেখ, গ্রাম-নিজগ্রাম (আমিরপুর), থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা ’কে তার ব্যবহৃত নীল ও সাদা রংয়ের APACHE 4V ১৫০ সিসি মোটরসাইকেল ও ০১ কেজি মাদকদ্রব্য গাজাসহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই/ সৌরভ কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে ০১টি ছিনতাই মামলা এবং উক্ত মামলাসহ সর্বমোট ০২ টি মামলা রয়েছে।
খুলনা জেলা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ আগষ্ট সোমবার উপরোল্লিখিত তথ্য তরঙ্গ নিউজকে নিশ্চিত করা হয় ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com