হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া -এর ‘‘ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া অডিটরিয়ামে" দুই দিনব্যাপী "চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।
পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ ফাউন্ডেশন এর পরিচালক লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অব.) ও উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী।
প্রশিক্ষণ প্রদান করেন শ্রীলংকার ইউনিভার্সিটি অব কলম্বোর প্রখ্যাত ইউনানী গবেষক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফ্যাকাল্টি ডা. এস এম রইস উদ্দিন; ভারতের আয়ূশ মন্ত্রণালয় থেকে প্রেরিত, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানী চেয়ার অধ্যাপক ড. মনোয়ার হোসেন কাজমি।
অতিথিবৃন্দ হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল,বগুড়া পরিদর্শন করেন এবং শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা কলেজ ক্যাম্পাসে ঔষধি উদ্ভিদ রোপণ করে অনুষ্ঠানের সমাপ্তি টানেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com