পুঠিয়া প্রতিনিধিঃ সত্যম শিবম সুন্দরম। ‘জয় বাবা ভোলানাথ,জয় বাবা পুঠিয়া নাথ’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবার ৩০ শ্রাবণ ১৬ই আগষ্ট সোমবার এশিয়ার ঐতিহাসিক সর্ববৃহৎ শিব মন্দিরে পুঠিয়ায় হিন্দু ধর্মালম্বীদের নগ্ন পদযাত্রা গঙ্গাজল অর্পণ (বোম বোম) অনুষ্ঠিত হবে।
পুঠিয়া উপজেলা হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতির সাধারণ সম্পাদক পল্লব কুমার সেনগুপ্ত বলেন,প্রতি বছরের ন্যায় এবারোও ভক্তদের শৃঙ্খলা ও সেবাদানের জন্য থাকবে নিজস্ব সেচ্ছাসেবী সহ সংগঠনের নেতা কর্মীগণ। উল্লেখ্য, ১২৩০ বঙ্গাব্দ থেকে ১২৩৭ বঙ্গাব্দ পর্যন্ত উপমহাদেশের দৃষ্টিনন্দন সস্বলিত ঐতিহাসিক শীব মন্দিরটি নির্মাণ করা হয়। আর মন্দিরটি নির্মাণ করেন মহারানী ভুবনমহন দেবী। যা এশিয়ার সর্ববৃহৎ শীব মন্দির হিসাবে পরিচিত। আর ১৯৮৯ সালে বাঘা উপজেলার আড়ানীর পাগলা বাবা প্রথম শিবমন্দিরে নগ্ন পদযাত্রা ও পবিত্র গঙ্গাজল অর্পণের রীতি শুরু করেন। এরপর থেকে এখানে প্রতিবছর শ্রাবণ মাসের শেষ সোমবার নগ্ন পদযাত্রা (বোম, বোম) অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com