মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ ৮ আগস্ট ২০২৩ রোজ মঙ্গলবার।
বাঙালি জাতির এক মহিয়ষী নারীর নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার নাম শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাংলার মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম বেগম ফজিলাতুন্নেছা মুজিব। সেই বাঙ্গালির মা বেগম মুজিব এই দেশের জন্মের ইতিহাসে এক উজ্জ্বল নাম।
এই মহিয়ষী নারীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সফল সভাপতি মানুষ গড়ার কারিগর অধ্যক্ষ এম.এ. সাত্তার।
শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ এম.এ. সাত্তার বলেন, ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। ১ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন।
অধ্যক্ষ এম.এ.সাত্তার বঙ্গমাতার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গমাতা ফজিলতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় নিজের ঘরের আসবাবপত্র, অলঙ্কার বিক্রি করেও দল ও নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব। একজন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ত্রী হয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তিনি। আন্তর্জাতিকভাবে দেশকে তুলে ধরতেও বঙ্গবন্ধুর সঙ্গে অবদান রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।
তিনি আরো বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন আটপৌরে বাঙালি রমণী হয়ে যে স্বকীয় ছাপ রেখেছেন, এবং চূড়ান্ত বিজয় স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের পাশে থেকে সমাজ-সভ্যতা বিনির্মাণে তিনি যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় ও নারী সমাজের জন্য অনুকরণীয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com