ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় সজিব ইসলাম (২৬) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ আগস্ট) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার মহেষপুর বিটিসি মোড়ের পূর্ব পাশে চন্দ্রমুখী নামে একটি বাস থেকে এসব গাঁজাসহ সজিবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সজিব রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর (বান্ধা বটতলা) গ্রামের মৃত আসিব আলীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সজিবকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com