গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা গ্যাস থাকবে না। বুধবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদীয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পার্শ্ব, হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com