পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খনন করে মহাসড়ক গ্রামীণ সড়ক নষ্ট করে ইট ভাটায় সরবরাহের কারণে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
বুধবার (২৬ জুলাই) পুঠিয়ার জিউপাড়া এলাকায় সেনভাগ মৌজায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে, জমির মালিক ও এক্সেভেটর চালককে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ১,০০,০০০/- টাকা ও ২৫,০০০/- টাকা (মোট ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
এসময় দু’টি এক্সেভেটর মেশিন (ভেকু) জব্দ করে জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনে আরা'র জিম্মায় প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে,উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝর বলেন, মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা, আবাসিক এলাকা ও জাতীয় গুরুত্বপূর্ণ সরকারী স্থাপনার স্থায়ীত্ব বিনষ্ট করা, মাটি পরিবহনের কারণে চলাচলের রাস্তা পিচ্ছিল ও কর্দমাক্ত করে জনদুর্ভোগ সৃষ্টি করা রোধে মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com