মনির হোসেন জীবন: রাজধানীর শ্যামপুর এলাকা থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং দীর্ঘদিন যাবৎ পলাতক এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোরশেদ মোশারফ হোসেন মিয়া (৬৫)। বর্তমানে সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা সাবেক মহকুমা সাধুহাটি গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়া ওরফে চোনা মোল্যার পুত্র।এছাড়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সে।
এলিট ফোর্স র্যাব-১০ এর সহকারী পরিচালক ও এএসপি (মিডিয়া) এনায়েত কবির সোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস দল গতকাল শনিবার রাত সাড়ে ১১ টায় রাজধানী ঢাকার শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, মানবতাবিরোধী অপরাধে কমপ্লেইন রেজিষ্টার নং ৪৪, ১৬ নভেম্বর ২০১৪ ও বিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা ০২/২০২২ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মোরশেদ হোসেন মিয়া দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com