মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুলাই শুক্রবার। আজ বুধবার (১৯ জুলাই) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ওইদিন সকালে প্রধানমন্ত্রীর হাতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করবেন।
এর আগে, গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২৮ মে। রীতি অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com