কেএম সুজন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় উপজেলার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "স্কুল মিল্ক ফিডিং" কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ রানা মিয়া,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহবুবুর রহমান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিএম ফুয়াদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা প্রমুখ। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে দুধ বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com