কেএম সুজন,টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখাসঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন এবং ধুবড়িয়া টু নয়াপাড়া রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করেছেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
শনিবার এ দুটি বিদ্যালয় ভবন ও রাস্তা পাকাকরন কাজের উদ্বোধনের সময় আরোও উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান,উপজেলা সহকারী প্রকৌশলী( এলজিইডি)মাহবুবুর রহমান,নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল,ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আজিম হোসেন রতন, সম্পাদক মোঃ সজিব মিয়া সহ অন্যান্যরা।
এছাড়া সকালে নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজিত টাংগাইল জেলায় একদিনে একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আহসানুল ইসলাম টিটু এমপি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com