শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আমার গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি।
আমার গৌরব ফাউন্ডেশনের সভাপতি আফরোজা তালুকদারের সভাপতিত্বে ও ফাউন্ডেশনটির শ্রীনগর উপজেলা শাখা কমিটির আহŸায়ক এসএম হারুন-উর-রশিদের স ালনায় বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের এডিসি জেনারেল মো. জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, (বিপিএম, পিপিএম), শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, হানা গ্রæপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক মো. হারুন অর রশিদ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা অসহায় নারীদের মাঝে প্রায় ২০টি সেলাই মেশিন বিতরণ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com