আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ লুৎফর রহমান(৪৬), পিতা-মৃত: আতিয়ার রহমান, সাং-টুটপাড়া দারোগার বস্তি, থানা-খুলনা; ২) মোঃ ইমন হোসেন হৃদয়(২৬) পিতা-মোঃ সিরাজ ব্যাপারী, সাং-বানিয়াখালী, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ৩) মোঃ রাকিবুল হাচান জীবন(২০), পিতা-মোঃ আকাশ রহমান ওরফে সিপন, সাং-রাধানগর বাজার, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল, এ/পি সাং-পাবলা, থানা-দৌলতপুর; ৪) মোঃ শিমুল শেখ(২২), পিতা-কালাম শেখ, সাং-দেয়াড়া মধ্যপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা; ৫) মোঃ মনির হোসেন(৪৭), পিতা-মৃত: আব্দুল মান্নান কাজী, সাং-হাড়িয়ারঘোপ, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং- আটরা পালপাড়া, থানা-খানজাহান আলী; ৬) মোঃ সুমন(৩৯), পিতা-মৃত: মোহাম্মদ আলী মাতব্বর, সাং-বাহেরান্দী, থানা-মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, এ/পি সাং-পাবলা দফাদার পাড়া, থানা-দৌলতপুর এবং ৭) মোঃ রহিম শেখ(৩০), পিতা-মোঃ রাজু শেখ, সাং-বারইপাড়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, এ/পি সাং-ক্রিসেন্ট বাজার, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা এবং ২৬ লিটার মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি'র ) অতিরিক্ত উপ -- পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ১১ জুলাই মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com