মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পরিত্যক্ত জ্যোতি কোল্ড ষ্টোরেজ নামক একটি (হিমাগার) এর দেয়ালের ইট খসেপড়ে ঘটনাস্থলেই গরুবাহী এক ভুটভুটি চালকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এসময় গরুবাহী ভুটভুটিতে থাকা দু'জন গরু ব্যবসায়ী আহত হোন, তবে তারা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। এঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার পাশে ''জ্যোতি হিমাগার'' নামক স্থানে।
নিহত ভুটভুটি চালক হলেন, মান্দা উপজেলার চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে মকলেছুর রহমান (৪৪)।
ভুটভুটিতে গরু নিয়ে চৌবাড়িয়া গরুর হাটে যাওয়ার পথে এদূর্ঘটনায় ঘটনাস্থলেই ভুটভুটি চালকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মাইনুল ইসলাম জানান, গরু বোঝাই ভুটভুটি জ্যোতি কোল্ড ষ্টোরেজ এর কাছে আসার পরই দোতালার রেলিং এর ইট ধসে ভুটভুটির উপর পড়ে। এসময় ঘটনাস্থলেই মকলেছুর রহমান এর মৃত্যু হয় এবং দুই জন আহত হোন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইট পড়ে ভুটভুটি চালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে, মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ভুটভুটি চালক মকলেছুর রহমানের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com