ইসমাইল হোসেন, নওগাঁ: প্রধান শিক্ষকের অফিস কক্ষে সহকারী শিক্ষকার সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এলাকাবাসীর তোপের মুখে তৎক্ষণাৎ সভাপতি তাদের সাময়িক বরখাস্ত করেন।
অনৈতিক কার্যকলাপের ভিডিও ভাইরাল হলে শিক্ষার্থীর অভিভাবক শেখর আহমেদ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগের ভিত্তিতে আজ দুপুর একটা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নওগাঁ বদলগাছি উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে এলাকাবাসীর তোপের মুখে কমিটির সভাপতি আবু জাফর মোঃ শফি আহমেদ প্রধান শিক্ষক আবু সাদ াত শামীম আহমেদ ও সহকারী শিক্ষিকা ইংরেজি রিফাত আরা কে সাময়িক বরখাস্ত করেন। একটি তদন্ত কমিটি গঠন করে শোকজ দেওয়ারও ব্যবস্থা নেন তিনি।
জেলা প্রশাসক অতিরিক্ত শিক্ষা বিদ্যালয়ে উপস্থিত হলে এলাকাবাসী দুই শিক্ষককে বহিষ্কারের দাবি করে মিছিল বের করেন এবং বহিষ্কারের দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এবং নারি কেলেঙ্কারি নিয়ে বিচারও হয়েছে কয়েকবার বলে জানান এলাকাবাসী।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com