তৌকির আহাম্মেদ হাসু: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেছেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নিরাপদ ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে।এত ভাতা আগের কোন সরকার দিতে পারেনি। তাই আগামী নির্বাচনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকা প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।গতকাল বুধবার বিকেলে গণ মিছিল ও গণ সমাবেশের আয়োজন করেন।
বতর্মান সরকারের বিভিন্ন উন্নয়নের স্লোগানে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে বিশাল এক গণ মিছিল নিয়ে পৌর সভার শিমলা বাজার আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে পৌরসভা কার্যালয়ের সামনে গণসমাবেশে অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন,নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ মামুন,কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল, সাধারণ সম্পাদক শাহীন মিয়া,কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন,উপজেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ইয়াসিন আলম শিপন প্রমুখ।এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com