এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রামের কৃষকের মেয়ে স্বর্ণ বিজয়ী স্বর্ণাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা বিনিয়োগ করেন নান্দাইল উপজেলার ইউএনও মোহাম্মদ আবুল মনসুর।
স্বর্ণার বাবা নুরু মিয়ার উপজেলার বারুইগ্রাম গ্রামের কৃষক। কৃষক বাবা মেয়ে স্বর্ণা নান্দাইল সেবাবুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬জুলাই) নান্দাইলউপজেলা নির্বাহী অফিসার স্বর্ণার বাড়ীতে গিয়ে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান।
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলম্পিক ওয়ার্ল্ড সামার গেমস ২০২৩-এ ফুটবল খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত হয়ে স্বর্ণা এই স্বর্ণপদক অর্জন করেন। ১৭জুন উদ্বোধনী খেলায় বাংলাদেশ থেকে ৮১ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তা সহ ১১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গেমসে অংশ নেয়। অংশ গ্রহণকারীর মধ্যে ১৩ জন স্বর্ণপদক লাভ করে, তার মধ্যে বাকপ্রতিবন্ধী স্বর্ণাও একজন। স্বর্ণা সুদূর জার্মানি থেকে স্বর্ণপদক লাভ করে দেশে ফিরলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
এসময় সাথে ছিলেন নান্দাইল সহকারী কমিশনার(ভূমি)এটিএম আরিফ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান,চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া,সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী,নান্দাইল সেবাবুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান আকন্দ সহ প্রমুখ।
এসময় নান্দাইল নির্বাহী অফিসার স্বর্ণার বাবার হাতে নগদ ৭ হাজার টাকা তুলে দেন এবং স্বর্ণার চিকিৎসার দায়িত্ব তুলে নেন এবং তার বাড়ীর রাস্তা সংস্কার করার জন্য অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে নির্দেশ করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com