মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার রাত ৮ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-কালীগঞ্জ উপজেলার সাতগাছি গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (৩৫) ও ঠিকডাঙ্গা গ্রামের আয়নালের ছেলে সিএনজি চালক আবুল কালাম আজাদ (৩০)।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, মঙ্গলবার রাত ৮ টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একনারীসহ ২ জন নিহত হয়। আহত হয় আরও ৩ জন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৪ জনের অবস্থাও আশংকাজনক। আহত একজনের নাম অরোপদ দাস, সে উপজেলার বারোবাজার পিরোজপুর গ্রামের পদ দাসের ছেলে। অন্যজনদের নাম এখন জানা যায়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com