ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার লাহারপুর ফিল্টের হাট আলীজ পেট্রোল পাম্প সংলগ্ন সৈনিক নার্সারীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১২৩ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার হরিনগর তাতীপাড়া গ্রামের মৃত খিতিশ সাহার ছেলে শ্রী লিটন সাহা (২২)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল গতকাল (২৫ জুন) রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার লাহারপুর ফিল্টের হাট আলীজ পেট্রোল পাম্প সংলগ্ন সৈনিক নার্সারীর সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্ব্বে্ব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৩ (একশত তেইশ) বোতল ফেন্সিডিলসহ আসামী শ্রী লিটন সাহা (২২), পিতা-মৃত খিতিশ সাহা, গ্রাম-হরিনগর তাতীপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করে।
তাত্ক্ষণিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী নিজ মুখে শিকার করে ।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com