২০২৩-২৪ মৌসুমে লা লিগা মাঠে গড়াবে ১১ আগস্ট। স্পেনের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়েছে। শুরুর দিন তারিখের সঙ্গে জানা গেছে এল ক্লাসিকো ম্যাচের দিনক্ষণও।
আসছে মৌসুমে লা লিগায় প্রথম এল-ক্লাসিকো ম্যাচটি হবে আগামী ২৯ আগস্ট। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা এদিন আতিথ্য দেবে রিয়ালকে।
ক্যাম্প ন্যুতে সংস্কার কাজ চলায় বার্সেলোনা হোম ম্যাচটি খেলবে অলিম্পিক স্টেডিয়ামে।
ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ২১ এপ্রিল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে এ লড়াই। আগামী মৌসুমে লা লিগার পর্দা নামবে ২৬ মে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com