শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ইতি আক্তার (১৮) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত ১৯ জুন ২০২৩ খ্রীঃ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। ইতি আক্তার বনগাঁও গ্রামের বালিয়াপাড়ার মৃত মো. আলমগীর কাজীর কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর কাছে তার মা হোসনেআরা একটি এনজিও’র সাপ্তাহিক কিস্তির টাকা রাখতে দেয়। মায়ের ওই টাকা থেকে কিছু টাকা ইতি আক্তার খরচ করে ফেলে। এতে মা মেয়েকে বকাঝকা করেন। পরে ইতি আক্তার অভিমান করে পরিবারের সকলের অগচরে বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করেন।
শ্রীনগর থানার এসআই মো. মাসুদ মোল্লা জানান, ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com