মুন্সিগঞ্জ

শ্রীনগরে যাত্রীবাহী এক বাসের পিছনে অপর বাসের ধাক্কা, আহত ৪

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে স্বাধীন এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাসের পিছনে ইলিশ পরিবহণের যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় ৪ জন আহত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১ টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা সংলগ্ন সড়ক লেনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে জাজিরার আশ্রাফুল ঢালী (২৮) ও শারমিনকে (২৫) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, ঢাকামুখী স্বাধীন এক্সপ্রেস বাসের (ঢাকা মেট্রো ব-১৪৮২২২) পিছনে বেপরোয়াভাবে ইলিশ পরিবহণের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪৮৩৭৭) সজরো ধাক্কা দিলে উভয় বাসের কয়েকজন যাত্রী আহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহত দুই যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, সড়ক লেন থেকে বাস দুটি সরানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ