ঢাকা

ধামরাইয়ে ক্রীড়া সামগ্রী, অনুদান, গাছের চারা ও চপার মেশিন বিতরণ

রনজিত কুমার পাল বাবু, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার পাঁচ শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তা, গরুর খামারি ও বিভিন্ন সমাজিক ও ক্রীড়া সংগঠনের কিশোর-কিশোরীদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই।

সোমবার (১২ জুন) ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের ফার্মার্স ট্রেনিং সেন্টারে বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসডিআই ( SDI) আয়োজিত এসডিআইয়ের কৈশোর কর্মসূচি ও সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায় উপজেলার ১৭৫ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে উৎপাদিত কৃষি পণ্যের মান উন্নয়নের জন্য ২৫ লাখ ৫০ হাজার টাকা অনুদানের চেক, ৪২টি ক্লাবের কিশোর-কিশোরীদের ক্রীড়া সামগ্রী, সহ গাছের চারা ও নগদ ৭০ হাজার টাকা এবং ১৩টি গরুর খামারিকে ৪০ হাজার টাকা মূল্যের ১৩টি চপার মেশিন বিতরণ করা হয়েছে।

এসময় কিশোর-কিশোরীদের নিয়ে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজনও করা হয়।

এসডিআই’য়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।

বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন)শ্রী নির্মল কুমার দাস, উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারী সার্জন ডা. দেলোয়ার হোসেন, এসডিআইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ কুমার দেবনাথ, বনলতা স্পোটিং ক্লাবের সভাপতি মাহফুজ শাহীন প্রমূখ।

বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক বলেন, কিশোর-কিশোরীদের বাজে আড্ডা, মোবাইল গেমস আসক্তি, ভয়াবহ মাদক থেকে বিরত থাকার জন্যই ৪২টি ক্লাবে নগদ অর্থ ও ক্রীড়া সামগ্রী, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত কৃষি পণ্যের মান উন্নয়নের লক্ষ্যে অনুদানের চেক এবং গরুর খামারিদের মাঝে চপার মেশিন বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ