মো: ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আম গাছে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো. শাকিল আহমেদ রিফাত (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই এলাকার মৃত আজিজুল হকের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে রিফাতের বাব মারা যাওয়ার পরে ছেলে রিফাত লাগামহীন চলাফেরা হয়ে শুরু করে। মায়ের কোন কথাও শুনছিলো না। একপর্যায়ে নেশাগ্রস্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় রিফাত। ঘটনার আগে শুক্রবার দিবাগত রাতেও একবার ঘরের ভেতর ফ্যানের সঙ্গে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। পরিবারের বাঁধায় তখন আর আত্মহত্যা করতে পারেনি। পরে গভীর রাতে চুপচাপ ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরের আম গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় রিফাতে ঝুলতে দেখে প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com