চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ জলবায়ু সহিসনু বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় রাজশাহীর চারঘাটে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালিত হয়।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপাতিত্বে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বনবিভাগের কর্মকর্তা মাহবুবুর রহমান, স্কাউট্স ও সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর নাহার, শামীম রেজাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী, স্কাউট সদস্যবৃন্দ ও অন্যান্য গন্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন এবং ৩শত জন ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরন করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com