রনজিত কুমার পাল( বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ৫ জুন বিশ্ব-পরিবেশ দিবস উপলক্ষে সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার আয়োজনে ঢাকার ধামরাইয়ে বৃক্ষ রোপন কর্মসূচি ও র ্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জুন) ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি ও বায়ান্ন টিভি'র ধামরাই প্রতিনিধি এম শাহীন আলম এর সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচির অনুষ্ঠানে উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুল হাসান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম মমিনুল হক, ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব, নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, সিনিয়র সাংবাদিক দেশটিভি ও ভোরের কাগজ পত্রিকার ধামরাই উপজেলা প্রতিনিধি দীপক চন্দ্র পাল, মানব কণ্ঠের প্রতিনিধি রুহুল আমিন প্রমূখ ।
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখা'র সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয় এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির ক্রাইম রিপোর্টার রাজিব হাসানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com