শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার বিকালে শ্রীনগর বাজারে তিনি গণসংযোগ করেন।
এ সময় তিনি শ্রীনগর বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন এবং নৌকার পক্ষে ভোট করেন। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল মোমেন তালুকদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই, জাকির হোসেন, সোনা মিয়া, আবু সাঈদ মানু মৃধা, মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ নেতা শাহাদাৎ হোসেন পলাশ, জহিরুল ইসলাম লিমন, ইভান সিকদার প্রমুখ।
এর আগে সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর শ্রীনগর বাজার বটতলা হযরত শাহচাঁন মাস্তানের মাজার জিয়ারত করেন। এ সময় মাজার কমিটির সভাপতি জহিরুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, কোষাধ্যক্ষ রমজান হোসেন টিটু উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com