শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার পাটাভোগ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শ্রীনগর বাইপাশ এলাকার জুশুরগাঁও এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাটাভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির আহŸায়ক মো. শহিদুল ইসলাম, সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com