রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রীস্ট্রান ঐক্য পরিষদের আয়োজনে স্হানীয় সাংসদ ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এর সহিত উক্ত সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ ভক্তবৃন্দের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) বেলা সাড়ে এগারটার দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়াস্হ শ্রীশ্রী যশোমাধব মন্দির সংলগ্ন চত্তরে ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী অজিত কুমার চক্রবর্তী এর সভাপতিত্বে ও ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্হানীয় ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ খান লাল্টু, ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ধামরাই উপজেলা জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি ডা: অজিত কুমার বসাক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শ্রী আশীষ কুমার মজুমদার, ঢাকা জেলা হিন্দু মহাজোটের সহ-সভাপতি শ্রী খগেশ চন্দ্র রাজবংশী,ধামরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মোঃ শহীদুল্লাহ্, ধামরাই পৌরসভার ১,২,৩,৫ নং ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ মো: আরিফুল ইসলাম আরিফ, মো: আমজাদ হোসেন, মো: মোকছেদ আলী( প্যানেল মেয়র) , আমিনুল হাসান গার্নেল, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হোসেন প্রমূখ।
এ'সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শ্রী দুলাল চন্দ্র সরকার, পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত গোস্বামী, পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী জগদীশ চন্দ্র সরকার, সদস্য -সচিব শ্রী স্বর্ন কমল ধর,শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক দীপক চন্দ্র পাল, ধামরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর ৪নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মোঃ তোবারক হোসেন কামাল, পৌর ১নং ওয়ার্ড আ'লীগের সভাপতি ও শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী প্রাণ গোপাল পাল, শ্রী সন্তোষ সরকারসহ উপরোক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ও ভক্তবৃন্দ এ'সময় উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com