আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হয়েছেন হাজী মো. তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মসিউর রহমান মামুন।
গত ২০ মে ২০২৩ খ্রী: শনিবার শ্রীনগর স্টেডিয়ামে বিকালে পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশ হয়। পরে সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিন হন সবশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।
সাধারণ সম্পাদক পদের জন্য শেষ পর্যন্ত ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এতে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন ২৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটম প্রতিদ্ব›িদ্ব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু পেয়েছেন ১৪২ ভোট।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু পেয়েছেন ২৫ ভোট, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিনহাজ উদ্দিন মিনহাজ ৮ ভোট, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল পেয়েছেন ২৯ ভোট। গোপন ব্যালটে ৪৭০ কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩টি ভোট নষ্ট হয়।
রাত সোয়া ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ভোটের চুরান্ত ফলাফল ঘোষণা করেন। তিনি ওয়াহিদুর রহমান জিঠুকে যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com