ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
রোববার সকাল ১০টায় সিংড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করেন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউপি সচিব আহসানুল হক সরকার।
এ বাজেট রাজস্ব ও উন্নয়ন তহবিলের জন্য ২ কোটি ৯ লক্ষ ৫ হাজার ৪১২ টাকা ঘোষনা করা হয়। বাজেটে রাজস্ব উদ্বৃত্ত হিসেবে ৯২ হাজার ৫ শত টাকা দেখানো হয়েছে।
বাজেট ঘোষনা কালে ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুল হক, মনজুর রহমান, আজাদুল ইসাম, সোনা মিয়া, মুর্শিদা বেগম সহ গনমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com