রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা গ্রামে মহাসাধক ও কবি ভবা পাগলার প্রতিষ্ঠিত ঐতিহাসিক শ্রীশ্রী আনন্দময় কালী মন্দিরে ১০৮তম মহাপূজা (বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক সংখ্যক ঢাক ১২৬ এর অধিক ঢাক দিয়ে) সম্পন্ন হয়েছে সেইসাথে ৪ দিনব্যাপী বিশাল মেলা চলছে।
মহাসাধক ও কবি ভবা পাগলা ২৫শে বৈশাখ ১৩২২ বঙ্গাব্দ সনে শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করে মহাপূজা শুরু করেছিলেন।
বৈশাখ মাসের শেষ শনিবার মহান সাধক ও কবি ভবা পাগলার প্রতিষ্ঠিত শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরে বাৎসরিক মহাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে তারই ধারাবাহিকতায় এবারও ঐতিহ্য বজায় রেখে শনিবার (১৩ই মে-২০২৩)
সর্ব ধর্ম ভাব সমন্বয়ে মহাভাব সেবার পীঠস্থান হিসেবে ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলেই বাৎসরিক এ'মহতী উৎসব অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ যোগদান করেন।
২৮মে বৈশাখ -১৪৩০/১২ই মে-২০২৩ রোজ শুক্রবার এবারের বাৎসরিক পূজোৎসবের কার্যক্রম শুরু হয় সকাল দশটা এক মিনিটে আনন্দময়ী কালী মায়ের মহাপূজার ঢাক বরণ।
রাত সাতটা এক মিনিটে মহাসাধক ও কবি ভবা পাগলার প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠান। রাত্রি দশটা এক মিনিটে ভবা পাগলা সাধনা সঙ্গীত একাডেমি, আমতা,ধামরাই, ঢাকা এর শিল্পীদের পরিবেশেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৯শে বৈশাখ -১৪৩০/১৩ই মে রোজ শনিবার দুপুর দুইটা এক মিনিটে মহাসাধক ভবা পাগলার প্রতিষ্ঠিত মায়ের মন্দিরের বাৎসরিক মহাপূজার জন্য আগত ১২৬টিরও অধিক ঢাক ও মন্দির কমিটির কর্মকর্তা, সদস্যগন ও ভক্তবৃন্দ সহকারে বর্ণাঢ্য মিছিল নিয়ে আমতা গ্রাম প্রদক্ষিণ ও গঙ্গা আনয়ন করা হয়।
সন্ধ্যা ছয় ঘটিকার সময় মহাসাধক ভবা পাগলার জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান আনন্দময়ী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ গোপাল কর্মকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম প্রিয় দাস (জনি) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন।
এ'সময় আরো উপস্হিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা মো: মিজানুর রহমান মিজান,উপজেলা আ'লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খালেদ মাসুদ লাল্টু, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,মহাসাধক ভবা পাগলার বড় নাতি শ্রী সঞ্জয় চৌধুরী (শিখু ভাই) সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অগনিত ভক্তবৃন্দ।
৩০শে বৈশাখ (১৫ মে) রোজ রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান।অষ্টকালীন লীলাকীর্তন পরিবেশেন করছেন শ্রীমতি বাসনা রানী বিশ্বাস (টাঙ্গাইল), শ্রীমতি অনিমা সরকার (মানিকগঞ্জ) ও ঈষিতা মন্ডল (টাঙ্গাইল)
এ'মহতী উৎসব অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও পূজা অর্চনার দায়িত্ব পালন করছেন মহাসাধক ভবা পাগলার বড় নাতি শ্রী সঞ্জয় চৌধুরী (শিখু)।
উক্ত বাৎসরিক শ্রীশ্রী আনন্দময় কালী মায়ের মহাপূজা উপলক্ষে বিশাল মেলায় দুই দিন আগে থেকে কয়েক শত স্টল/ দোকান বসেছে। হরেক রকমের পন্য,খাবার, সাংসারিক পন্য সামগ্রি,খেলনা,আসবাবপত্র স্টল গুলেতো স্হান পেয়েছে। এ'মেলায় হাজার হাজার ভক্তবৃন্দের মিলনমেলা হয় সেকারণে বেচা- বিক্রিও হয় প্রচুর।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com