কেএম সুজন,নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মহিলা আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে নাগরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোছাঃ জাহানারা খাতুনের সভাপতিত্বে ও কামরুনাহার লাইলীর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এছাড়া এ কর্মী সভার উদ্বোধন করেন জেলা মহিলা আ'লীগের সভাপতি মিসেস নাছিমা বাছিত এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আ'লীগের সাধারন সম্পাদক ফেরদৌসী আক্তার রনু।কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, নাগরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সেলিনা বেগম, রুমা খান, ফরিদা বেগম, হোসনে আরা রোজী, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মির্জা ফারহানা হোসেন মুক্তি, হোসনেয়ারা নাজমা, রুবী নিগার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাহার শিকদার ও শহর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লাভলী তালুকদার প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com