আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে আসছে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমান বৈশ্বিক সংকট ও করোনা পরবর্তী ভঙ্গুর বিশ্ব অর্থনীতি মোকাবেলা করে দেশের অর্থনীতির ধারাবাহিকতা বজায় রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ছাত্রলীগ তথা ছাত্রসমাজের প্রতিনিধিদেরই আজ জনগণের মঙ্গলের জন্য দেশ বিরোধীদের অপপ্রচার রুখতে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
১০ মে মঙ্গলবার বিকাল ৫ টায় দলীয় কার্যালয়ে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে খুলনা মহানগর ছাত্রলীগ আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন তিনি । কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এস এম আকিল উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলে সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওনের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ৈ সজল, জহির আব্বাস, শাহরিয়ার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া কর্মীসভার পরে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড চিশতী সোহরাব হোসেন শিকদারের রুহের মাগফিরাত কামনা করে শোকসভা ও দোয়া মাহফিল এবং প্রখ্যাত শ্রমিক নেতা শেখ শহিদুল ইসলামের সহধর্মিনী ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা বেগম রিজিয়া শহীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com