ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কর্মকর্তা টমবার্গের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। বুধবার (১০ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ বৈঠক হয়। দলের চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার বেলা ১১টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে টমবার্গের সঙ্গে বৈঠক হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন। বেলা পৌনে ১২টায় বৈঠক শেষ হয়।
তবে বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com