ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ীর মেরীরহাটে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে সানাউল্লাহ (৬)।
জানা গেছে, মেরীরহাট দা হলি কোরআন একাডমীর; প্লে গ্রুপের শিক্ষার্থী ছিলেন সানাউল্লাহ। ৮ মে সোমবার দুপুরে মেরীর হাট নামক স্থানে ঐ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
দা হলি কোরআন মডেল একাডেমীর পরিচালক জানান, সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাসায় ফেরার সময় ভ্যান থেকে রাস্তায় পড়ে গেলে একটি ইজিবাইকের চাকায় পিষ্ট হলে, মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com