কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর আহত হয়েছে বলে জানা গেছে। আহত শিক্ষার্থী মোবারক হোসেন আশিক বিশ্ববিদ্যালয়ের ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের (২০-২১ শিক্ষাবর্ষ) ছাত্র। গুরুতর অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনাস্থলে গেলে জানা যায়, শনিবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক সংলগ্ন চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তার উপর হামলা করা হয়। পূর্বের অবতরণিকা উৎসবের সময় মারামারির জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক আহত শিক্ষার্থীর এক সহপাঠী বলেন, বিশ্ববিদ্যালয়ের 'ইসলামের ইতিহাস ও সংস্কৃতি' বিভাগের ২০-২১ শিক্ষার্থীবর্ষের মুসফিকুর রহমান নামের এক শিক্ষার্থী ১৫-২০ জন অনুসারী বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিয়ে আশিকের উপর অতর্কিত হামলা চালায়। এসময় গুরুতর আহত অবস্থায় আশিক পালিয়ে ক্যাম্পাসের ভিতর ঢুকে পড়লে হামলাকারীরা সটকে পড়ে। পরে আশিকের বন্ধুরা তাকে মেডিকেলে ভর্তি করে।
এবিষয়ে চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথায় গায়ে এবং পায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া রয়েছে। এঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হামলাকারী শাস্তির দাবিতে ভিসি বাংলোর সামনে অবস্থান নিয়ে অবস্থান কর্মসূচিতে নামেন সাধারণ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ বলেন, এটা একটা ন্যক্কারজনক ঘটনা। আমি ওদের সাথে কথা বলেছি। রবিবার সকাল ১০টায় ঘটনার সাথে জড়িত শিক্ষার্থীদের প্রক্টর অফিসে ডাকা হবে।
এ ঘটনায় ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ বলেন, শিক্ষার্থীদের সাথে ঝামেলার কথা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি দেখে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে চলে যায়। তুচ্ছ একটি বিষয় নিয়ে একই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঝামেলা হয়েছে। রিপোর্ট লেখা অবস্থায় ইবির পরিবেশ স্বাভাবিক ছিলো বলে তিনি জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com