আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ হাফিজুল ইসলাম(২৫), পিতা-আঃ গণি সানা, সাং-দক্ষিণ ঘুঘরাকাঠি, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-বড় খালপাড়, থানা-খুলনা; ২) মোঃ বেলাল হোসেন(৩৩), পিতা-মোসলেম সরদার, সাং-দক্ষিণ ঘুঘরাকাঠি, থানা-কয়রা, জেলা-খুলনা, এ/পি সাং-বড় খালপাড়, থানা-খুলনা; ৩) মোঃ হারুন অর রশিদ(৩৭), পিতা-মোঃ আঃ রহিম, সাং-নতুন রাস্তা কারিগরপাড়া, থানা-দৌলতপুর; ৪) মোঃ সোহেল মোল্যা(৩৬), পিতা-মৃত: ছামাদ মোল্যা, সাং-দেয়ানা মধ্যপাড়া, থানা-দৌলতপুর এবং ৫) রিয়াজুল ইসলাম@শাহীন(২৬), পিতা-মোঃ এনামুল হক ইনু, সাং-মহেশ্বরপাশা মুন্সিপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ২০৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি'র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি'র ) অতিরিক্ত উপ -- পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ৩ মে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com