বাংলাদেশ কমিউনিটিতে জনপ্রিয় এক নাম পাসকাল। তিনি বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত। আর সে সে কারণেই কানাডা এবং বাংলাদেশের সংস্কৃতির সমন্বয়ে পাসকেল এর জন্মদিন পালিত হলো।
বাংলাদেশের সিলেটি কন্যা জান্নাত ইসলাম তুষ্টি বিয়ে করেছেন কানাডিয়ান বিদেশী ছেলে পাসকালকে। বাঙালী এবং কানাডিয়ান বিদেশী সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজনে পাসকাল এর জন্মদিনের উৎসব উদযাপন হলো মন্ট্রিয়লে গত ২৩শে এপ্রিল রোববার ক্যাফে রয়েল রেস্টুরেন্টে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে বাংলা ইংরেজী ও ফ্রেঞ্চ তিনটি ভাষায় কথা বলতে দেখা যায়।
তবে অতিথিদের জন্য খাদ্য তালিকায় ছিল বাংলাদেশী খাবার। প্রথমেই শুরু হয় সমচা, স্পিরিং রোল ও চিংড়ি মাছের তামপুরা দিয়ে। এর পরে ছিল বাসমতি চালের পোলাও, চিকেন বিফ ল্যাম্ব এর মিক্সড কাবাব
( স্টার কাবাব থেকে সরবরাহ) চিকেন রোস্ট, বাটার চিকেন, বুটের ডাল ও গরুর মাংসের ভুনা প্লেটে নিয়ে বিদেশীরাও মজা করে খেয়েছে।
সর্বশেষে গোলাপ জাম মিষ্টি মুখে নিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে দেখেছি কানাডিয়ান সাদাদের। ডেজার্টে আরোও ছিল পাসকাল এর জন্মদিনের সুসাদু custom made জন্মদিনের কেক। আরোও ছিল mix fruits platters.
পাসকালের জন্মদিনে তুমুল করতালিতে রক মিউজিকের সাথে জন্মদিনের মঞ্চে নাচতে দেখা যায় পাসকেলকে।
বাংলাদেশ কমিউনিটিতে জনপ্রিয় এক নাম পাসকাল। তিনি বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত। আর সে সে কারণেই দুই দেশের সংস্কৃতির সমন্বয়ে পাসকেল এর জন্মদিন পালিত হলো।
পাসকেল এর সহধর্মিনী জান্নাত ইসলাম তুষ্টির সঞ্চালনে ইংলিশ গান পরিবেশন করেছে Sylvain Tremblay.
বাংলা গান পরিবেশন করেছেন তানভীর মামুন ও আজিজ রহমান। তানভীর মামুন এর বাংলা গানের তালে তালে বিদেশীরাও আনন্দে নেচেছে। বাংলা ও কানাডিয়ান এই দুই সংস্কৃতির জন্মদিনের উৎসবে
বলিউডের মতো গ্রুপ নৃত্য পরিবেশন করেছেন pakirathan ও তার দল। তাদের নাচ ছিল দর্শক নন্দিত প্রশংসিত।
দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপভোগ করেছে পাসকেল এর জন্মদিনের বর্ণাঢ্য অনুষ্ঠান
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com