হিলি প্রতিনিধিঃসারাদেশের ন্যায় হিলিতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা। কঠোর নিরাপত্তার মধ্যে শান্তির্পূণভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি।
আজ রোববার সকাল ১০ টা থেকে উপজেলার ৪টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চলবে বেলা ১ টা পর্যন্ত। এবছর হিলিতে ১হাজার ১৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর এ আলম জানান, পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com