এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ নান্দাইল উপজেলার বৃহৎ মানবিক সংগঠন শেরপুর ইউনিয়ন প্রবাসী ঐক্যপরিষদ থেকে শেরপুর ইউনিয়নের নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
সোমবার ১৭ এপ্রিল ২০২৩ ইং তারিখে উপজেলার পাঁচরুখী মৌলভীবাজার কার্যালয়ে বাদ মাগরিবের উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব হারুন অর রশিদ সরকার সাহেবের সভাপতিত্বে, ও সদ্য স্বদেশ আগত নির্বাহী সদস্য সাইদুল ইসলাম ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন, সংগঠনের সম্মানিত উপদেষ্টা সাইফুল ইসলাম সরকার, অর্থ সম্পাদক নাজির আহমেদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নাঈম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম আকন্দ, সাবেক অর্থ সম্পাদক জুনাইদ আহমেদ জনি,সদ্য স্বদেশ আগত কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য সুমন আহমেদ, সম্মানিত সদস্য সোহেল রানা, সদস্য আল আমিন হোসেন, রাকিব মিয়া সহ শেরপুর ইউনিয়ন পরিষদ এর সম্মানিত সদস্য বৃন্দ সহ ইউনিয়নের গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সম্মেলিত সিধান্ত মোতাবেক শেরপুর ইউনিয়ন ৯টি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা অনুযায়ী বাদ পরা পরিবারের নাম পরিচয় গোপন রেখে দায়িত্বরত সেচ্ছাসেবী টিম প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে ঈদ উপহার বাড়ি বাড়ি পৌছিয়ে দিবেন।
পরে হাফেজ মাসুদ রানার পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তিনি অত্র সংগঠনের দীর্ঘায়ু কামনা করেন এবং মানবতার কল্যাণে নিয়োজিত সকল প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com