এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারী কলেজের গনিত বিভাগের ১২তম ব্যাচের আয়োজনে ইফতার পার্টি , মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জের গাংচিল রেস্টুরেন্টে এ মিলন মেলা ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এ বছরেও ১২তম ব্যাচের ম্যাসেঞ্জার গ্রুপে আলোচনা সাপেক্ষে দিনক্ষণ ও স্থান নির্ধারণ করা হয়। বন্ধুদের পক্ষে এনায়েত উল্লাহ'র প্রচেষ্টায় আয়োজনে সহযোগিতা করেন নূরুল হক, তবারক হোসেন সৌরভ, আশিকুর রহমান। এ সময় ইফতার পার্টি, মিলন মেলা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাফায়েত আলম, আল-আমিন, মেহেদী হাসান, শাহীন আলম, জুয়েল মিয়া, শফিক মিয়া, আব্দুল্লাহ আল ফারুক, আল-মামুন, আবুল কালাম প্রমূখ।
এ সময় সরকারী গুরুদয়াল কলেজের গনিত বিভাগের ১২তম ব্যাচের দেশের বিভিন্ন স্থান থেকে কর্মব্যাস্ততার মাঝেও বন্ধুদের ভালবাসার টানে বন্ধুরা একত্রিত হয়ে একসাথে ইফতার করার পাশাপাশি পরস্পরের সাথে ভালবাসা বিনিময় করেন।
প্রতি বছরের ন্যায় পূর্ব আলোচনা অনুযায়ী একত্রিত হয়ে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পেরে বন্ধু মহলের সবাই আনন্দিত। এতে বন্ধুত্বের বন্ধন আরো শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন। এ সময় আয়োজক কমিটির অন্যতম সদস্য এনায়েত উল্লাহ'র উপস্থাপনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে সবাই সবার জন্য দোয়া করেন, এবং বন্ধুত্বের এমন বন্ধণ আজীব অটুট থাকার কামনা করেন। এমন উদ্যোগ সামনে বছরগুলোতেও চলমান থাকলে বলে বন্ধু মহল জানান।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com